নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১, ২২ জুন ২০২০
কাশ্মীর সীমান্তে সংঘর্ষ, ভারতীয় সেনা নিহত
কয়েকদিন ধরেই লাদাখ সীমান্তে চীন ভারতের মধ্যে উত্তেজনা চলছে। এরই জের ধরে গত সপ্তাহে সেই সীমান্তে সংঘর্ষে ভারতীয় ২০ সেনা নিহত হন।
চীনের হাতে সেনা মারা যাওয়ার কয়েক দিন পর পাকিস্তান সীমান্তে রাতভর গোলাগুলিতে সোমবার ভারতের আরেক সেনা মারা গেছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত এক মাসে জম্মু এবং কাশ্মীরের এই নিয়ন্ত্রণ রেখায় ভারতের চারজন সেনা মারা গেলেন।
এই ব্যাপারে ভারতের দাবি, কাঠুয়া জেলায় পাকিস্তানের দিক থেকে বিনা উস্কানিতে আগে আক্রমণ করা হয়। এ সময় নওশের সেক্টরে দায়িত্বরত এক সদস্য গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
এর আগে গত ৪ এবং ১০ জুন পাকিস্তানি সেনার গুলিতে ভারতের দুইজন নিহত হন। পরে ১৪ তারিখ মারা যান আরেকজন।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার ভোর রাতে পাকিস্তান আর্মি গুলি চালাতে শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে প্রায় ছয়টা পর্যন্ত সংঘর্ষ চলে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















