বিশ্ব
প্রকাশিত: ১৯:৩৬, ২২ জুন ২০২০
কাশ্মিরে পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত
জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে প্রাণ গেছে এক ভারতীয় জওয়ানের। ফলে চলতি মাসে কাশ্মির সীমান্তে মৃত্যু হলো চার ভারতীয় সেনার। এ নিয়ে এ বছর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সীমান্তে দু’হাজারের বেশি অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ নয়া দিল্লির।
এর আগে রোববার, ভারত নিয়ন্ত্রিত উপত্যকার প্রধান শহর শ্রীনগরে, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৩ অস্ত্রধারী। তীব্র গোলাগুলি চলে রাজৌরি, পুঞ্চ আর কাঠুয়া জেলার বিভিন্ন সেক্টরে।
চলতি বছর উপত্যকায় ভারতীয় সেনা অভিযানে শতাধিক প্রাণহানি হয়েছে। করোনা লকডাউনের সুযোগে কাশ্মির সীমান্তে পাকিস্তানি অস্ত্রধারী অনুপ্রবেশকারীদের তৎপরতা বাড়ছে, দাবি নয়া দিল্লির। উপত্যকার পরিস্থিতি পর্যালোচনায়, আজ জরুরি বৈঠক ডেকেছে মুসলিম দেশগুলোর জোট- ওআইসি। যাতে অংশ নেবে পাকিস্তান-সৌদি আরব-তুরস্কসহ বিভিন্ন দেশ।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















