আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ২২ জুন ২০২০
করোনা মোকাবিলায় জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি প্রয়োজন
করোনাভাইরাসের চেয়েও বড় হুমকি হলো মহামারি মোকাবিলায় বিশ্ব নেতৃত্ব ও ঐক্যের অভাব। সোমবার ঠিক এমন মন্তব্যই করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আডানম গেব্রিয়েসাস।
তবে বিস্তারিত ভাবে কথাটির ব্যাখ্যা করেন নি এই সংস্থা প্রধান। এদিকে সংস্থাটি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের সমালোচনার মুখে রয়েছে। যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও’র বিরুদ্ধে করোনার ঠেকাতে চীন-কেন্দ্রিক ও অনেক বেশি মন্থর বলে অভিযোগ করে আসছে।
আরও কয়েকটি সদস্য রাষ্ট্র মহামারিতে সংস্থাটির ভূমিকা পর্যালোচনার দাবি তুলেছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সংস্থাটিকে আরও বেশি ক্ষমতা প্রদানের আহ্বান জানানো হয়েছে, যাতে করে স্বাস্থ্য সংকটে দ্রুত পদক্ষেপ নিতে পারে।
দুবাইতে আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য সম্মেলন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ডব্লিউএইচও'র প্রধান বলেন, বিশ্বের এখন জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি ভয়াবহ প্রয়োজন। মহামারির রাজনীতিকরণ পরিস্থিতি আরও খারাপ করেছে। সবচেয়ে বড় যে হুমকির মুখে আমরা রয়েছে তা খোদ ভাইরাস নয়, তা হলো বিশ্বের সংহতি ও বৈশ্বিক নেতৃত্বের অভাব।
টেড্রোস আডানম বলেছেন, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির কিছু অংশ শক্তিশালী করা প্রয়োজন যাতে করে তা লক্ষ্যের সঙ্গে আরও বেশি সঙ্গতিপূর্ণ হয়। সমন্বিত, অনুমানযোগ্য, স্বচ্ছ, বিস্তৃত-ভিত্তিক ও নমনীয় তহবিল পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করতে হবে।
এছাড়া তিনি বলেছেন, সব দেশকে সর্বজনীন স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে হবে। চরম মূল্য দিয়ে বিশ্ব শিখেছে যে, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নতির ভিত্তি হলো শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















