আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:২৯, ২৩ জুন ২০২০
অবশেষে কম্যান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করল চীন
গত ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের মধ্যে সংঘর্ষের ঘটনা ভারতের বিহার রেজিমেন্টের এক কর্নেল ও ১৯ সেনা জওয়ানের মৃত্যু হয়। চীনের সৈন্যদের মধ্যেও প্রচুর হতাহত হয়েছে বলে ভারত দাবি করলেও চীন এ বিষয়ে এতোদিন মুখ খুলেনি।
তবে এবার ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কম্যান্ডিং অফিসারের মৃত্যুর ঘটনা অবশেষে স্বীকার করেছে চীন।
সোমবার পূর্ব লাদাখের চুশুলে চীন নিয়ন্ত্রিত মলডো এলাকায় দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কোর কম্যান্ডার স্তরের বৈঠকে চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে কম্যান্ডিং অফিসারের মৃত্যুর ঘটনা স্বীকার করা হয়েছে। গালওয়ানের ঘটনার পরে এই প্রথম চীন সেনা মৃত্যুর খবর স্বীকার করল। সেদিনের সেই সংঘাতে ৭৬ জন ভারতীয় সেনা আহত হয়েছিলেন। যাদের জম্মু ও লেহর সেনা হাসপাতাল চিকিৎসা চলছে। আগামি একসপ্তাহের মধ্যেই তারা সকলেই সুস্থ হয়ে কাজে ফিরবেন।
গালওয়ানে ভারত ও চীনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ সহ বিতর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করতে ফের ভারত ও চীনের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনায় বসছেন। লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















