ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩১, ২৩ জুন ২০২০

ডোনাল্ড ট্রাম্প এবার করোনার নাম রাখলেন ‘কুং ফ্লু’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় দিনে দিনে এগিয়ে আসছে। আবারও আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর ট্রাম্প। করোনার মধ্যেই মাঠে নেমে নিজের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চীনকে নিয়েও রসিকতা করা থেকে বিরত নেই ট্রাম্প।

নিজের প্রথম নির্বাচনী প্রচারণায় নতুন নাম রাখলেন করোনা ভাইরাসের। এর আগে মার্কিন প্রেসিডেন্ট করোনা ভাইরাসের নাম রেখেছিলেন ‘চীনা ভাইরাস’। আর এবার চীনের মার্শাল আর্ট কুংফু’ র আদলে ভাইরাসটির নাম রাখলেন ‘কুং ফ্লু’।

শনিবার ওকালহোমায় ট্রাম্প বক্তব্য রাখতে গিয়ে বলেন, করোনা ভাইরাসের এত নাম যে ইতিহাসে অন্য কোন রোগের নেই। এবার আমি ভাইরাসটির নাম রাখতে পারি কুং ফ্লু। অনেকে ভাইরাস বলে, আবার অনেকে ফ্লু বলে। এখানে ফ্লু বললে তো কোন সমস্যা নেই।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়