বিশ্ব ডেস্ক
এবারের হজ শুধু সৌদিতে অবস্থানকারীদের জন্য
ফাইল ফটো
করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। এরইমধ্যে দেশটিতে যারা অবস্থান করছেন শুধু তারাই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন।
সোমবার সন্ধ্যায় সৌদি হজ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতিতে জানায়, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি। এখনো কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশালসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই সমাবেশে সামাজিক দূরত্ববিধি পালনের সুযোগ না থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
‘ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মহামারীজনিত ঝুঁকি থেকে মানুষদের রক্ষার জন্য প্রতিরোধমূলক সকল পদক্ষেপ এবং প্রয়োজনীয় সামাজিক দূরত্বের বজায় রেখে জনস্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি থেকে নিরাপদ উপায়ে হজ নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে’
‘দুটি পবিত্র মসজিদের খাদেমুল হারামাইন শরীফাইন সৌদি সরকার প্রত্যেক বছর লক্ষ লক্ষ ওমরাহ ও হজযাত্রীদের সেবা প্রদান করার জন্য সম্মানিত হয়ে আসছে এবং এইবারের হজও সৌদি সরকারের সিদ্ধান্ত সর্বোচ্চ অগ্রাধিকার থেকে হজযাত্রীদের নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেয়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘সৌদি আরবের সর্বাধিক অগ্রাধিকার হলো মুসলিম হজযাত্রীদের সর্বদা নিরাপদে ও সুরক্ষিতভাবে হজ ও ওমরাহ পালনের জন্য সক্ষম করা। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে এই দোয়া করছি পৃথিবীর সমস্ত দেশকে এই মহামারী থেকে রক্ষা করুন এবং সমস্ত মানুষকে সুরক্ষিত রাখুন।’
দেশটির দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। কিন্তু এবার মহামারি করোনাভাইরাসের কারণে মানুষ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবার হজে স্বাভাবিকভাবে আয়োজন করতে না পারায় সৌদি আরবের রাজস্ব আয়ে বিশাল ভাটা পড়বে।
হজের সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করে সৌদি মানবাধিকার কমিশন বলেছে, সৌদি আরব স্বাস্থ্যের সার্বজনীন অধিকারে বিশ্বাসী। হজ সীমাবদ্ধ শুধুমাত্র সৌদিকে রক্ষা করে না বরং যারা হজ করতে এই পবিত্র ভূমিতে আসে তাদের রক্ষা করাও এই দেশের সরকারের সর্বোচ্চ দায়িত্ব।
সম্প্রতি করোনাভাইরাসের কারণে চলতি মাসের শুরুতে বিশ্বের সর্বাধিক মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ার প্রথম দেশ হিসেবে এবারের হজে নিজেদের নাগরিকদের অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানায়। এরপরই মালয়েশিয়া, সেনেগাল এবং সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকেও একই ঘোষণা আসে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















