ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

প্রকাশিত: ১১:৩২, ২৩ জুন ২০২০

কাশ্মীরের পুলওয়ামায় সংঘর্ষে ২ ‘জঙ্গি’, ১ সেনা নিহত

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে মঙ্গলবার ভারতের আধাসামরিক বাহিনী, সিআরপিএফের এক জওয়ান ও দুই ‘জঙ্গি’ নিহত হয়েছে। স্থানীয় বন্দজু এলাকায় এই সংঘর্ষ হয়।

সেনা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। ওই এলাকায় সেনা, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চলছে।

জম্মু-কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা জানান, সূত্র মারফত খবর পেয়ে পুলওয়ামার ওই গ্রামে অভিযানে যায় যৌথ বাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে, সংঘর্ষ শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই নিহত হয় দুই জঙ্গি। অন্যদিকে জখম এক সিআরপিএফ জওয়ানকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।

এ দিকে সোমবার রাতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিই’র ক্যাম্প লক্ষ্য করে ফের গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেডটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়,  নইলে বড় ধরনের ক্ষয়-ক্ষতি দেখা দিতো।

গত ৪ মাস ধরেই লাগাতার সেনা অভিযান চলছে কাশ্মীরে। ভারতের দাবি এই সময়ে লস্কর, হিযবুল ও জইশ-সহ চার বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধানকে হত্যা করা হয়েছে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়