ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ২৩ জুন ২০২০
আপডেট: ১২:৩৯, ২৩ জুন ২০২০

আজ করোনার প্রথম আয়ুর্বেদিক ওষুধের ঘোষণা দিবেন রামদেব

প্রাণঘাতী  করোনা ভাইরাসের সংক্রমণে ইতোমধ্যেই বিশ্বের ৯০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত৷ চিকিৎসক ও বিজ্ঞানীরা ভ্যাকসিনের সন্ধানে ব্যস্ত রয়েছেন। এখনও করোনার সঠিক কোনও চিকিৎসা পদ্ধতি পাওয়া যায়নি৷

ভারতের সাধু বাবা রামদেব পতঞ্জলি’র ওষুধ নিয়ে বড় বিবৃতি দিলেন৷ তারা আজই বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নিজেদের আবিষ্কার করা ওষুধ জনসমক্ষে আনবেন৷। উনার মতে এটা করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহার করা যাবে। এটা করোনা নিরাময়ের আয়ুর্বেদিক ওষুধ হতে চলেছে৷ পতঞ্জলি যোগপীঠের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আচার্য বালাকৃষ্ণ ট্যুইট করে এই খবর দিয়েছেন৷ সূত্র: নিউজ এইটটিন

করোনা সংক্রমণ ঠেকাতে নানান ওষুধের পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে৷। কোনও ওষুধ  কাজ করছে আবার কোনও ওষুধ কারো ওপর সঠিক ফল না পাওয়ায় প্রাণ হারাচ্ছেন মানুষ৷ এই অবস্থায় বিভিন্ন ওষুধ-ভ্যাকসিন তৈরি হচ্ছে এই নিয়ে দাবি করা হয়েছে ৷ 

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়