আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ২৩ জুন ২০২০
করোনার সাথে মিয়ানমারে দেখা দিল ডেঙ্গু আতঙ্ক
একদিকে করোনাভাইরাস সংক্রমণের রোধে উঠেপড়ে লেগেছে সারাবিশ্ব। ঠিক সেই সময় মিয়ানমারে দেখা দিল ডেঙ্গু আতঙ্ক।
দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যের বরাত দিয়ে মিয়ানমার টাইমস জানিয়েছে, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ও আক্রান্ত করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তকে ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যে বলা হয়েছে, মিয়ানমারে গত ১২ সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। আর বছরের প্রথম পাঁচ মাসে এতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮০ জন।
অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিয়ানমারে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মাত্র ৬ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭ জন।
ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি ভারতের নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল ঘেঁষা সাগাইং প্রদেশে। মে মাসেই সেখানে ৩০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে তিনজনের।
মান্দালে, ইয়াঙ্গুন, মাগুই ও মোন প্রদেশেও ডেঙ্গুর উল্লেখযোগ্য প্রাদুর্ভাব রয়েছে। চলতি বর্ষায় ডেঙ্গু আরও বেশি ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র উ থান নাইং সো বলেন, “পরিবেশগত ব্যবস্থাপনা ও কিছুটা পরিবর্তনের মাধ্যমে মশাগুলোকে ডিমপাড়ার সুযোগ না দেওয়াই ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও প্রতিরোধ রোখার অন্যতম উপায়।”
সেই সঙ্গে বর্জ্য আবর্জনা ভালোভাবে পরিষ্কার করা ও পানির ধরে রাখার কন্টেইনারগুলো পরিচ্ছন্ন রাখতে জনসাধারণের প্রতি আহবান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
উ থান নাইং সো বলেন, “কভিড-১৯ মোকাবিলায় আমরা জনসাধারণের কাছ থেকে ভালো অংশগ্রহণ পেয়েছি। ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রেও আমি জনসাধারণ, বিশেষজ্ঞ ও সরকারি সংগঠনগুলোর সমন্বিত অংশগ্রহণ আশা করছি। এ ক্ষেত্রে সবার অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ।”
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















