নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৪, ২৩ জুন ২০২০
আপডেট: ১৫:০৭, ২৩ জুন ২০২০
আপডেট: ১৫:০৭, ২৩ জুন ২০২০
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯২ লাখ
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে। কোনোভাবেই ভাইরাসটির সংক্রমণ থামানো যাচ্ছে না। বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে প্রভাব বিস্তারকারী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে ৯২ লাখ।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ৩ টা পর্যন্ত ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী ভাইরাসটিতে বিশ্বের ৯২ লাখ ৯ হাজার ৫৬৪ জন আক্রান্ত হয়েছেন।
মোট আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৭৩০ জন। তবে সুস্থের তালিকাও বড় হচ্ছে। এরই মধ্যে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন বিশ্বের ৪৯ লাখ ৫৫ হাজার ৪১৫ জন।
আক্রান্তের ও মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।মোট আক্রান্তের ২৩ লাখ ৮৮ হাজার ২২৫ জনই যুক্তরাষ্ট্রের। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৬১১ জন।
তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে ব্রাজিল। ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১১ হাজার ৩৮৪ জন। যার মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৪০৭ জন।
চীনের উহান শহর থেকে করোনা ছড়ালেও বর্তমানে দেশটি আছে তালিকার ২১ তম স্থানে।
প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ৭০। অপরদিকে মারা গেছেন ১৪ হাজার ১৯ জন।
এদিকে আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশও ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। বর্তমানে তালিকার ১৭তম স্থানে আছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। এদের মধ্যে মারা গেছেন ১,৫৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৭,৬৩৫ জন করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















