আন্তর্জাতিক ডেস্ক
‘অপরাধী ট্রাম্পকে প্রেসিডেন্ট বলার সুযোগ নেই’
ছবি- সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষোদগার করেছেন ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অপরাধী, তাকে প্রেসিডেন্ট বলার সুযোগ নেই। ইরান ট্রাম্পের সঙ্গে কোনো অবস্থায় আলোচনায় বসবে না বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দেহকান এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে ইরানবিরোধী যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তেহরানের ব্যাপকভিত্তিক জবাবের সম্মুখীন হবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, ইরান নিজের ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও মধ্যপ্রাচ্য নীতি নিয়েও কখনও কারও সঙ্গে আলোচনা করবে না।
ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলজাজিরার এক প্রশ্নের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা বলেন, ইয়েমেনে যে গোলযোগ তৈরি হয়েছে, তার একমাত্র কারণ দেশটিতে সৌদি আগ্রাসন। তিনি রিয়াদকে ইয়েমেন যুদ্ধে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানান।
জেনারেল দেহকান বলেন, সৌদি আরব ভুল স্বীকার করে নিজের নীতিতে পরিবর্তন আনলে তেহরান রিয়াদের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে রাজি আছে।
সূত্র: পার্সটুডে
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















