ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব

প্রকাশিত: ১১:৪১, ২৪ জুন ২০২০

বোনের বিয়ের দিন ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত

আর কয়েক ঘণ্টা পর বোনের বিয়ে হবে। বিউটি পার্লারে বউ সাজতে ব্যস্ত তিনি। আছেন ভাইয়ের অপেক্ষায়। গাড়ি করে নিয়ে যাবেন। কিন্তু সময় যায়, ভাই আর আসে না।

ইমান এরেকাত পরে জেনেছেন, তার ভাই আহমেদ আর কোনোদিন ফিরে আসবে না। ইসরায়েলি পুলিশের গুলিতে তার প্রাণ গেছে।

মিডল ইস্ট আই জানিয়েছে, ২৭ বছর বয়সী আহমেদকে বেথেলহামের একটি চেকপয়েন্টে গুলি করা হয়।

ইসরায়েল পুলিশ পরে বিবৃতিতে দাবি করে, আহমেদ পুলিশকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলির মুখে পড়েন। এ সময় একজন নারী পুলিশ আহত হয়েছেন।

কিন্তু তার পরিবার বলছে এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। অন্তত তার বোনের বিয়ের দিন সে পুলিশকে আক্রমণ করতে পারে না।

গত ৩০ মে জেরুজালেমের এক ফিলিস্তিনি প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যা করে ইসরায়েল। ৩২ বছর বয়সী আয়াদ আল-হালাককে যেখানে মারা হয়, তার কয়েক মিটার দূরে প্রতিবন্ধীদের একটি স্কুলে কাজ করতেন।

নিরস্ত্র ফিলিস্তিনিদের এভাবে হত্যার ঘটনা অঞ্চলটিতে প্রায়ই ঘটে। গত ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে মারে ইসরায়েলি সেনারা।

ওই সময় গাজা সীমান্তে গুলি চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আহত করা হয়। এ সময় গুলিবিদ্ধ একজন ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে হত্যা করে ইসরায়েলি সেনারা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়