ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ২৪ জুন ২০২০

করোনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তমোনাশ ঘোষের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা কেন্দ্রের তিন বারের বিধায়ক ছিলেন তিনি। তমোনাশ ঘোষের বাড়ি কলকাতার কালীঘাট এলাকায়। 

বুধবার (২৪ জুন) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। শরীরে করোনার নমুনা মেলার পরই গত ২৪ মে থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের প্রধান মমতা ব্যনার্জি।

মাল্টি অর্গান ফেলিওরের কারণে তার মৃত্যু হয়েছে। হৃদযন্ত্র, কিডনি, লিভারের পাশাপাশি ফুসফুসের সমস্যাও ছিল তার। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মাঝেমধ্যে কিছুটা সুস্থ অনুভব করলেও গত কয়েকদিন ধরেই সঙ্কটজনক অবস্থায় ছিলেন তিনি।

রাজ্যটিতে করোনায় এই প্রথম কোন বিধায়কের মৃত্যু হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়