আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ২৪ জুন ২০২০
আপডেট: ১২:৫৪, ২৪ জুন ২০২০
আপডেট: ১২:৫৪, ২৪ জুন ২০২০
ব্রাজিল প্রেসিডেন্টকে মাস্ক ব্যবহারের নির্দেশ
চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। বৈশ্বিক মহামারি আকার ধারণ করেছে কোভিড-১৯। মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেদন জানিয়েছে ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৪৩০ জন। মৃত্যু হয়েছে ৫১ হাজার ৫০২ জনের।
করোনাভাইরাস সংক্রমণে দেশটি এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে, বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন দেশটির ফেডারেল কোর্টের বিচারক রেনাটো কোয়েলহো বোরেল্লি।
আল জাজিরা মঙ্গলবার (২৩ জুন) এ খবর জানিয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে মাস্ক ছাড়া বিভিন্ন গণজমায়েতে উপস্থিত হতে দেখা গেছে। এমনকি রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির কংগ্রেস ও সুপ্রিম কোর্টবিরোধী এক গণজমায়েতে মাস্ক ব্যবহার না করেই অংশ নিয়েছিলেন বলসোনারো। এসব কারনেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন দেশটির ফেডারেল কোর্টের বিচারক রেনাটো কোয়েলহো বোরেল্লি।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















