আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ২৪ জুন ২০২০
আপডেট: ১৩:২৮, ২৪ জুন ২০২০
আপডেট: ১৩:২৮, ২৪ জুন ২০২০
ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ট্রায়াল শুরু আরব আমিরাতে
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার করা হয় নি। তবে বিশ্বের শক্তিশালী দেশগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভ্যাকসিনের।অনেক দেশ আবার দাবি করছে তাদের কার্যকারিতার উপরে।
এরই মাঝে করোনা সম্ভাব্য ভ্যাকসিনের তৃতীয় এবং চূড়ান্ত ধাপের ট্রায়াল শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের ভার্চুয়াল বৈঠকে বেইজিং এবং আবু ধাবির চিকিৎসকেরা এই কার্যক্রম শুরুর ঘোষণ দেন। পৃথিবীতে এই প্রথম করোনার কোনো ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ট্রায়াল শুরু হল।
গালফ নিউজ এবং চীনের গ্লোবাল টাইমস জানিয়েছে, এই ট্রায়ালের জন্য চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) এবং আবু ধাবির গ্রুপ ৪২-এর মধ্যে চুক্তি হয়েছে। আবু ধাবির স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করবে গ্রুপ ৪২।
ভ্যাকসিনের ট্রায়ালে সাধারণত তিনটি ধাপ অনুসরণ করা হয়। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ বেশি চ্যালেঞ্জিং। এই দুই ধাপে একসঙ্গে অনেক মানুষকে যুক্ত করা হয়। চূড়ান্ত ঝুঁকি এখানেই বোঝা যায়।
এই ব্যাপারে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান মোহাম্মদ আল ওবাইস বলছেন, ‘এই মুহূর্তে আমাদের বেশি বেশি চুক্তিভিত্তিক কাজ করা দরকার। মহামারী মোকাবিলায় বিশ্বের যেকোনো দেশের এমন পদক্ষেপকে আমরা স্বাগত জানাতে চাই।’
চীন ইতিমধ্যে দুটি ভ্যাকসিনের প্রথম দুই ধাপের ট্রায়াল শেষ করেছে। দুটিতেই তারা সফলতা পেয়েছে।
সিএনবিজির ভ্যাকসিন প্রথম এবং দ্বিতীয় ধাপে ২৮ দিনে শতভাগ মানুষের শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করেছে বলে জানিয়েছে চীন।
তারা বলছে চলতি বছরের শেষ দিকে অথবা সামনের বছরের শুরুতে ভ্যাকসিনটি বাজারজাত করা হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















