ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ২৪ জুন ২০২০

করোনা জয় করলেন বিশ্বের ৫০ লাখের অধিক মানুষ

বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। ভাইরাসটির প্রকোপে পড়ছেন বিশ্বের হাজার হাজার মানুষ। এরই মধ্যে আক্রান্ত প্রায় ৯৪ লাখের কাছাকাছি চলে এসেছে।

বিশ্বের শক্তিশালী দেশগুলোকেও করোনা ক্ষতিগ্রস্থ করছে। যদিও এখন পর্যন্ত ভাইরাসটির কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবুও বিশ্বের অনেক মানুষই করোনাকে জয় করে বাড়িতে ফিরে গেছেন।

ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী বুধবার (২৪ জুন) বেলা তিনটা পর্যন্ত গোটা বিশ্বের ৫০ লাখ ৬৩ হাজার ৪০১ জন মানুষ করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে বিশ্বজুড়ে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৩ লাখ ৭৩ হাজার ৭১৯ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ১৬১ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ৪৯৩ জন। মোট মৃত্যু ১ লাখ ২৩হাজার ৪৭৬ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ২০ হাজার ৪১২ জন।   

এর পরেই আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন। মারা গেছেন ৫২ হাজার ৭৭১ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৩৪৫ জন।

তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬ হাজার ৮৮১, মৃত্যু ৮ হাজার ২০৬ জনের।সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৮২২ জন।

এদিকে তালিকার চতুর্থ স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ লাখ ৫৬  হাজার ৯২৬ জন, মৃত্যু ১৪ হাজার ৪৯০ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৮২৭ জন। 

অন্যদিকে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২২২ হাজার ৬৬০ জন। এবং দেশে করোনায় মোট প্রাণহানি ঘটেছে ১ হাজার ৫৮২ জনের। এরই সাথে সুস্থ হয়ে উঠেছেন ৪৯,৬৬৬ জন।  

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়