আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০১, ২৪ জুন ২০২০
করোনা মহামারীতে রাশিয়ায় সামরিক কুচকাওয়াজ
করোনা আক্রান্তের দিক থেকে তালিকার তৃতীয় স্থানে আছে রাশিয়া। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে ৬ লাখ। এই মহামারীর মধ্যেই বুধবার (২৪ জুন) রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে এক বিরাট সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বিবিসি জানায়, ইউরোপে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন দেশটির বিরাট ভূমিকা ছিল হিটলারকে পরাজিত করার পেছনে। প্রায় দুই কোটি সোভিয়েত নাগরিক মারা গিয়েছিলেন যুদ্ধে।
৯ মে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার কারণে সেটি পিছিয়ে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।কুচকাওয়াজে ১৩ হাজার রুশ সামরিক সদস্য অংশ নেয়। এই আয়োজনের জন্য আগেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
রাশিয়াতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬ হাজার ৮৮১ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫১৩ জন। এরকম একটা সময়ে এই অনুষ্ঠানটি করার সঙ্গে রাশিয়ায় আগামীকাল থেকে শুরু হওয়া গণভোটের সম্পর্ক দেখছেন অনেকে।
এই গণভোটে রাশিয়ার সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন অনুমোদন করা হবে। এই সাংবিধানিক পরিবর্তন গণভোটে পাশ হলে পুতিন ২০৩৬ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















