আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৮, ২৪ জুন ২০২০
করোনা ভ্যাকসিন প্রথমে শিশু-কিশোরদের শরীরে প্রয়োগের পরামর্শ
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন সকল বয়সের মানুষরাই। তবে সবচেয়ে বেশি হুমকির মুখে বয়স্করা। অন্যদিকে তাদের দেহে ভ্যাকসিনের কার্যকারিতাও কম।
এক্ষেত্রে তাদের সুরক্ষা নিশ্চিতে সবার আগে পরিবারের শিশু-কিশোরদের করোনার ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্য সরকারের এক শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা।
প্রফেসর পিটার ওপেনশ নামের এ বিজ্ঞানী যুক্তরাজ্যের 'নিউ অ্যান্ড ইমার্জিং র্যাস্পেরটরি ভাইরাস থ্রেটস অ্যাডভিজরি গ্রুপ' বা নার্ভট্যাগের একজন উপদেষ্টা।
তিনি বলেছেন, অল্পবয়সীদের ক্ষেত্রে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি কম থাকলেও, তাদের আগে ভ্যাকসিন দেওয়ার মধ্যে দিয়ে অবসরভাতা ভোগী বয়স্কদের পরোক্ষভাবে সুরক্ষা দেওয়া সম্ভব। ভ্যাকসিন অল্পবয়সীদের দেহের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে সহজেই সংযোজিত হয়। বয়স্কদের ক্ষেত্রে এর মাত্রা কম থাকায় সে ক্ষেত্রে সফলতার মাত্রাও অনেক কম।
তাই যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন বাজারে আসা মাত্রই আগে অল্পবয়সী শিশু-কিশোরদের দেহে তা প্রয়োগের মাধ্যমে জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষার পরামর্শ দেন তিনি।
পিটার ওপেনশ ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের 'বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক' কমিটিকে এর ব্যাখ্যা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এর আগেও ইনফ্লুয়েঞ্জা মহামারি মোকাবিলায় অধিক ঝুঁকিতে না থাকা স্বত্বেও আগে শিশুদেরই আগে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তাই বয়স্কদের সুরক্ষায় এটি একটি প্রমাণিত পদ্ধতি। এতে করে শিশুরা আক্রান্ত হয়ে তাদের মাধ্যমে বয়স্কদের দেহে সংক্রমণ ছড়াবে না।
এদিকে বিশ্বের শক্তিশালী দেশগুলো করোনার ভ্যাকসিন আবিষ্কারে উটে পড়ে লেগেছে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি ভ্যাকসিন চলতি বসন্তেই বাজারে আসতে পারে। এই গবেষণার অর্থায়ন করছে যুক্তরাজ্য সরকার। তার আগেই ব্রিটিশ বিজ্ঞানী এ পরামর্শ দিলেন।
যুক্তরাজ্যের অনেক বিজ্ঞানীই প্রফেসর পিটার ওপেনশ'র মতামতকে যথেষ্ট গুরুত্ব সহকারে সমর্থন জানিয়েছেন। তার পরামর্শের যৌক্তিকতার বিষয়ে প্রমাণ দিয়ে ব্রিটিশ সোসাইটি অব ইমিউনোলজির বিশেষজ্ঞ আর্নে আকবর বলেন, বয়স্কদের দেহের প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে ভ্যাকসিন খুব একটা কার্যকর হয়না, এর আগেও অন্যান্য রোগের ভ্যাকসিন প্রয়োগের পর এমন ফলাফল পাওয়া গেছে। তাই ভ্যাকসিন প্রদানের পাশাপাশি বয়স্কদের সুরক্ষায় অন্যান্য পদক্ষেপও নিতে হবে আমাদের। সেক্ষেত্রে শিশুদের প্রথমে ভ্যাকসিনের আওতায় আনা একটি বাস্তবসম্মত উপায়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















