আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১২, ২৫ জুন ২০২০
এবার চীনের বিরুদ্ধে ৩৩ হেক্টর জমি দখলের অভিযোগ নেপালের
সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় 'লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল' (এলএসি) এর ভারতীয় সীমান্ত অংশে চীন ও ভারতের মধ্যে ব্যাপক উত্তেজনার মধ্যেই নেপালের করা সীমান্ত এলাকার মালিকানা দাবী ভারতকে অস্বস্তিতে রেখেছে। আর এবার ভারতের পর চীনের বিরুদ্ধে ৩৩ হেক্টর জমি দখলের অভিযোগ তুলল নেপাল সরকার।
প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকারের কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, তিব্বতের দিক থেকে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে চীন। আর সেই কাজ করতে গিয়ে অন্তত ১১টি জায়গায় সীমান্ত লঙ্ঘন করে নেপালের জমি দখল করা হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে ১০টি জায়গায় ৩৩ হেক্টর (৮১.৫৪ একর) জমি এরই মধ্যেই নেপালের হাতছাড়া হয়ে গিয়েছে। পাশাপাশি, নেপালের ভূখণ্ডের পাহাড়ি নদীগুলোর গতিপথ ঘুরিয়ে দিয়ে তিব্বতে পানি সরবরাহ ব্যবস্থাও পাকা করছে চীন।
রিপোর্টে বলা হয়েছে, নেপালের হুমলা জেলায় ১০ হেক্টর এবং রাসুওয়া জেলায় ৬ হেক্টর জমি এরই মধ্যেই দখল করে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে চীন। পাশাপাশি, বাগডারে খোলা এবং কার্নালি নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। সেগুলির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে চীন অধিকৃত তিব্বতের দিকে। ফলে অদূর ভবিষ্যতে নেপালের বেশ কিছু কৃষিক্ষেত্রে পানি সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
একই ভাবে তিব্বত থেকে নেপালের দিকে প্রবাহিত সুমজং, কামখোলা এবং অরুণ নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ায় নেপালের সঙ্খুয়াসভা জেলায় সেচের পানির অভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওই জেলায় এরইমধ্যেই নেপালের ৯ হেক্টর জমি বেইজিংয়ের গ্রাসে চলে গেছে। নেপাল কৃষি মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, 'এ ভাবে নদীর গতিপথ বদলে জমি দখলের প্রক্রিয়া অব্যাহত থাকলে অচিরেই আমাদের কয়েকশো হেক্টর জমি তিব্বতের হয়ে যাবে।'
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















