ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩১, ২৫ জুন ২০২০

ট্রাক থেকে ৬৪ বাংলাদেশিকে আটক করেছে নর্থ মেসিডোনিয়ার পুলিশ

নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। গ্রিস সীমান্তের কাছে একটি মহাসড়কে সোমবার শেষ রাতের দিকে তাদের ট্রাকে পাওয়া যায় বলে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নর্থ মেসিডোনিয়ায় দক্ষিণ-পূর্বের স্ট্রুমিকার কাছে পরিদর্শনের সময় ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে। আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে এবং দেশে প্রত্যর্পণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে তথাকথিত ‘বলকান অভিবাসন রুট’ ২০১৫ সাল থেকে বন্ধ। আর চলতি বছর করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে গ্রিস-নর্থ মেসিডোনিয়া সীমান্তও। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, কাগজে-কলমে সীমান্ত বন্ধ হলেও এ রুটে মানবপাচার এখনও চলছে।

প্রতিবছরই বহু মানুষ উন্নত জীবনের আশায় প্রাণের ঝুঁকি নিয়েই অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন ইউরোপীয় দেশগুলোতে।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়