ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:০৩, ২৫ জুন ২০২০

করোনার দ্বিতীয় ঝড় রুখতে চীনের অস্ত্র গণ-পরীক্ষা

চীন বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক যুদ্ধের পাশাপাশি কোভিড-যুদ্ধেও জিততে মরিয়া। করোনার দ্বিতীয় ঝড়ে বেইজিংয়ে আক্রান্ত দু’শোরও বেশি মানুষ। তবে আবারও এ যুদ্ধ জয়ের আশাবাদ ব্যক্ত করেছে চীন। ইতোমধ্যে বেইজিংয়ের মোট বাসিন্দার ১০ শতাংশেরই পরীক্ষা হয়ে গিয়েছে।

বেজিংয়ের দাবি, চলতি মাসের ১১ তারিখ দ্বিতীয় দফার প্রথম সংক্রমণের খোঁজ পেয়ে এই ক’দিনে শুধু রাজধানীতেই তারা করোনা-পরীক্ষা করিয়েছে প্রায় ২৫ লক্ষ মানুষের। গত বছরের ডিসেম্বর থেকে ধরলে, চীনে মোট করোনা-পরীক্ষা হয়েছে প্রায় ৯ কোটি মানুষের।

ফুড মার্কেট থেকে শুরু করে শহরের রেস্তোরা— সর্বত্র চলছে নজরদারি। দ্বিতীয় দফার সংক্রমণের পিছনে একটি রেস্তোরার ডেলিভারি বয়ের নাম উঠে আসার পরে, ইতিমধ্যেই এক লক্ষ ডেলিভারি বয়ের করোনা পরীক্ষা হয়েছে বেইজিংয়ে।

বেজিংয়ের দাবি, যে ফুড মার্কেট থেকে গুচ্ছ সংক্রমণের খবর মিলেছে, সেখানে এই ক’দিনে কারা যাতায়াত করেছেন, তাদের কাছে সব তথ্য আছে। বাধ্যতামূলক ভাবে চলছে পরীক্ষাও।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়