ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:২৬, ২৫ জুন ২০২০

মাস্ক পরতে ভুলে যাওয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

করোনা সঙ্কটের মধ্যেই বিশেষ আমন্ত্রণে গির্জা পরিদর্শনে গিয়েছিলেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ। কিন্তু, কাজের চাপে মুখের মাস্ক পরতেই ভুলে গিয়েছিলেন। ‘ভুলে গেছি’ বললে আইন শুনবে কেন সে কথা? তাই অন্যদের ক্ষেত্রে যে শাস্তি, প্রধানমন্ত্রীর জন্যও তাই। এজন্য মোটা টাকার আর্থিক অর্থদন্ড গুনতে হবে বোরিসোভকে।

জানা গেছে, বুলগেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার এই জরিমানা করেছে। জরিমানার পরিমাণ ৩০০ লেভস, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুধু বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী নন, ওই অনুষ্ঠানে মাস্ক ছাড়া যারা যারা ছিলেন, তাদের প্রত্যেককেই অর্থদন্ড দিতে হবে।

প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী জরিমানা করা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত মাত্র ৪ হাজার ২৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২০৯ জনের।

এর আগে গত সপ্তাহে দেশটিতে নতুন করে প্রায় ৬০৬ জন করোনায় সংক্রমিত হলে, উদ্বেগ তৈরি হয়। তবে, কঠোর লকডাউন সঙ্গেই মাস্ক পরা বাধ্যতামূলক করায় বুলগেরিয়ার করোনা পরিস্থিতি তুলনামূলক ভাবে এখনও অনেকটাই ভালো।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়