ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২৫ জুন ২০২০

সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে একদিনে ৩৮ হাজার শনাক্ত

ফাইল ফটো

ফাইল ফটো

করোনাভাইরাস শনাক্তে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮ হাজার ১১৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানায়। 

এর আগে, গত ২৫ এপ্রিল ৩৪ হাজার ২০৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬৩ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় ৮০৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ২৮১ জনে।

বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলের মানুষের মধ্য ছড়িয়ে পড়েছে করোনা। সব মিলিয়ে ৯৫ লাখ ২৭ হাজার ১২৪ জন মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৯৭২ জনের।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়