বিশ্ব
প্রকাশিত: ১১:৩২, ২৫ জুন ২০২০
যুক্তরাজ্যে আরও একটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনায় আরও একটি সুখবর দিল যুক্তরাজ্য। দেশটিতে কভিড-১৯ নিরাময়ে নিজেদের তৈরি নতুন একটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে বিবিসি’র খবর।
ট্রায়ালে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটি দেওয়া হবে। ইম্পিরিয়াল কলেজে নতুন এই ভ্যাকসিন ট্রায়াল কার্যক্রমে নেতৃত্বে রয়েছেন অধ্যাপক রবিন শাটক ও তার সহকর্মীরা।
পশুর পরীক্ষা ভ্যাকসিনটির পরীক্ষায় দেখা গেছে এটি নিরাপদ এবং শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক।
এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের মানুষ্য শরীরে ট্রায়াল শুরু করেছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উদান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এরই মধ্যে ৪ লাখ ৮০ হাজার মানুষের প্রাণ গেছে। আক্রান্তের সংখ্যা কোটির দিকে এগিয়ে যাচ্ছে।
কিন্তু এখন পর্যন্ত অতি ছোঁয়াচে রোগটির কোনো কার্যকরী কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কারের খবর আসেনি। এর প্রতিষেধক আবিষ্কারে উঠেপড়ে লেগেছে বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কারে চলমান আছে প্রায় ১২০টি প্রকল্প।
লন্ডনের ইম্পিরিয়াল বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে যাওয়া প্রথম ধাপের স্বেচ্ছাসেবীদের একজন ৩৯ বছর বয়সী ক্যাথে। একটি আর্থিক প্রতিষ্ঠানে এই চাকুরিজীবী জানালেন, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতেই এই ট্রায়ালে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন তিনি।
প্রথম ধাপের ট্রায়াল শেষে অক্টোবরের দিকে দ্বিতীয় ধাপের ট্রায়ালের পরিকল্পনা রয়েছে। তাতে অংশ নেবেন ৬ হাজার মানুষ।
ইম্পিরিয়ালের গবেষক দল আশাবাদী যে, ২০২১ সালের শুরু নাগাদ এই ভ্যাকসিন যুক্তরাজ্য ও অন্যান্য দেশেও বিতরণ করা যাবে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















