ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২৫ জুন ২০২০

ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে অক্সফোর্ডের করোনা টিকা

যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনা টিকার হিউম্যান ট্রায়াল চূড়ান্ত ধাপে পৌঁছেছে।

এই টিকা বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। ইতোমধ্যেই ইউরোপের চার দেশ প্রতিষ্ঠানটির সঙ্গে করোনা টিকার ৪০ কোটি ডোজ প্রি-অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে।

করোনাভাইরাস থেকে এ টিকা মানুষকে কতটা ভালোভাবে সুরক্ষা দিতে পারে সেটা যাচাই করতেই দফায় দফায় এ ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে পরবর্তী ধাপে ১০ হাজার ২৬০ শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ টিকা প্রয়োগ করা হবে। এর বাইরে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলেও এ ট্রায়াল সম্পন্ন হবে।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড।

বুধবার এক বিবৃতিতে এ টিকা নিয়ে তিনি জানান, ক্লিনিক্যাল স্টাডিজ খুব ভালো চলছে। আমরা এখন ভ্যাকসিনটি কত বয়সের প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগ প্রতিরোধের প্রক্রিয়া চালিত করতে পারে তা মূল্যায়ন করে দেখছি। এছাড়া এটি ব্যাপক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সক্ষম কিনা তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।

 

আশা করা হচ্ছে, ২০২০ সালের শেষ নাগাদ ভ্যাকসিনটির উন্নয়ন কাজ বা বাজারজাতের প্রস্তুতি সম্পন্ন হবে।

আস্ট্রাজেনেকা-র প্রধান নির্বাহী কর্মকর্তা পাস্কাল সরিওট বলেন, আগামী আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল পাওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর নাগাদ এই টিকা সরবরাহ করা সম্ভব হবে। আমরা মনে করি, এটি প্রায় বছরখানেক ধরে সুরক্ষা দেবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়