আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ২৫ জুন ২০২০
সীমিত আকারে হজের সিদ্ধান্তে সৌদিকে ধন্যবাদ দিল ডব্লিউএইচও
করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ বছরের হজ সীমিত আকারে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। তাদের এই সিদ্ধান্তের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
সৌদি গ্যাজেট জানায়, হজ সীমিত করার সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডব্লিউএইচও। তারা জানায়, করোনা মোকাবিলায় মানুষের স্বাস্থ্যই এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত।
বুধবার ডব্লিউএইচও'র প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুস এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা সৌদি আরবের এই সিদ্ধান্তকে সমর্থন জানাই। আমরা বুঝতে পারছি, এমন সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না। আমরা এটাও বুঝতে পারছি যে, যেসব মুসলিম এ বছর হজ পালনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত বড়ই হতাশার।
সংস্থাটির প্রধান আরও বলেন, এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থাকেই অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে সৌদি আরবের এই সিদ্ধান্ত একটি বড় উদাহরণ।
এর আগে সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, করোনা মহামারির কারণে এবারের বছর বৃহৎ পরিসরে হজ আয়োজন হবে না।
সৌদি আরবের হজ মন্ত্রী মোহাম্মাদ বেনতেন জানান, এবার সর্বোচ্চ ১ হাজার জন হজ পালনে অনুমতি পাবেন। সংখ্যাটা কোনোভাবে এক হাজারের বেশি হবে না।
এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানান, জুলাইয়ের শেষ দিকে অনুষ্ঠেয় এবারের হজে যাদের অনুমতি দেওয়া হবে তাদের বয়স ৬৫ বছরের নিচে নির্ধারণ করে দেওয়া হবে।
পবিত্র মক্কায় পৌঁছানোর আগে হাজিদের করোনাভাইরাস টেস্ট করা হবে। হজ শেষে ফিরে যাওয়ার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।
প্রতি বছর কুরবানির ঈদের সময় প্রায় সোয়া কোটি মুসলমানদের অংশগ্রহণে সৌদি আরবে পালিত হয় ইসলাম ধর্মের অন্যতম ‘ফরজ’ হজ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















