ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ২৫ জুন ২০২০
আপডেট: ২০:৫৯, ২৫ জুন ২০২০

সীমিত আকারে খুলল আইফেল টাওয়ার

তিনমাস ধরে বন্ধ ছিল ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার । এতদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো এই পর্যটন কেন্দ্রটি।

ফ্রান্সে লকডাউনের শুরুতেই আইফেল টাওয়ার বন্ধ করে রাখা হয়েছিল। পুনরায় খুলে দেওয়ার পর পরই সেখানে পর্যটকদের ভিড় করতে দেখা গেছে।

তবে আইফেল টাওয়ার এখন খুলে দেওয়া হলেও আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরছে না। অর্থাৎ সেখানে পর্যটকদের সীমিত আকারে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এছাড়া ১১ বছরের বেশি বয়সী পর্যটকরা আইফেল টাওয়ার পরিদর্শনে গেলে তাদের অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করতে হবে। পুনরায় চালু হলেও আইফেল টাওয়ারের তৃতীয় তলার পর থেকে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়ে গেছে।

ফ্রান্সের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০ টায় আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে। তবে এর লিফট খোলা হবে ১ জুলাই থেকে। ফলে দর্শনার্থীরা আইফেল টাওয়ারের উপরে উঠতে পারবেন আগামী সপ্তাহে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়