ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২৫ জুন ২০২০
আপডেট: ২১:৩৪, ২৫ জুন ২০২০

লকডাউন ‍শিথিলের পর ছেলেকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন ট্রুডো

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় লকডাউন শিথিল করা শুরু হয়েছে। আর এই সুযোগে দেশটির প্রধানমন্ত্রী ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। ছেলের বায়না মেটাতে তাকে নিয়ে গেছেন আইসক্রিমের দোকানে। বলছিলাম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কথা।

লকডাউন শিথিল হওয়ার পর ছেলেকে নিয়ে কুইবেক প্রদেশে সেন্ট জ্যঁ ব্যাপটিস্ট ডেতে ঘুরতে যান ট্রুডো। কুইবেকের গাতিনিউয়ে চকলেট ফেভোরিসে ছয় বছরের ছেলে হার্ডিয়েনকে নিয়ে আনন্দ করতে দেখা যায় ট্রুডোকে। এ সময় তিনি মাস্ক পরেছিলেন। ভ্যানিলা কোন আইসক্রিম হাতে হার্ডিয়েনও মহাখুশি। বাবা ট্রুডো কিনেছিলেন চকলেট ভ্যানিলা কোন আইসক্রিম।

এএফপির খবরে জানানো হয়, ট্রুডো বলেছেন, করোনার কারণে সৃষ্ট খারাপ পরিস্থিতিতে ওই দোকানটিতে সরকার জরুরি ভর্তুকি ও বাণিজ্যিক লোন দেয়।

মার্চের মাঝামাঝি সময় থেকে কানাডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে স্কুল ও অগুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ।

কানাডায় এ পর্যন্ত ১ লক্ষ ২ হাজার ২৪২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮ হাজার ৪৮৪ জন মৃত্যুবরণ করেন।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়