ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২৫ জুন ২০২০
আপডেট: ২২:১৬, ২৫ জুন ২০২০

পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ভারতের

সীমান্ত নিয়ে প্রতিবেশী চীন ও নেপালের সঙ্গে ভারতের উত্তেজনার চলছে। এর মধ্যেই এবার চিরবৈরি দু্ই দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে নতুন তরে শুরু হয়েছে টানাপোড়েন। আর এজন্য ভারত সরকার নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর গত মঙ্গলবার পাল্টা একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানও।

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গুপ্তচরবৃত্তিতে লিপ্ত এবং সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে লেনদেনের অভিযোগ রয়েছে নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের কর্মীদের বিরুদ্ধে। এটা কূটনৈতিক সম্পর্কের আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন। তাই কমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কার করছে ভারত। পাকিস্তানে ভারতের হাইকমিশনের কর্মীর সংখ্যাও অর্ধেক কমিয়ে আনা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, যেহেতু নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের কর্মীর সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, তাই পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে এনে এক সপ্তাহের মধ্যে ওই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে।

তবে ভারতের ওই অভিযোগকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের কর্মীরা কূটনৈতিক নীতিমালা মেনেই দায়িত্ব পালন করছিলেন। তারপরও নয়াদিল্লি এমন ব্যবস্থা নেওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে তারাও ভারতীয় হাইকমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে। নয়াদিল্লির সিদ্ধান্তে নয়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। 

পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মী বহিষ্কারের ঘোষণায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। ফলে এই অঞ্চল নতুন করে অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়