ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২১, ২৫ জুন ২০২০

চীন থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপ করছে ভারত

চীন থেকে আমদানি করা কমপক্ষে ৩০০ পণ্যকে তালিকাভুক্ত করে চড়া আমদানি শুল্ক বসাচ্ছে ভারত। জানা গেছে এরই মধ্যে সিদ্ধান্তটি কার্যকরও হয়ে গেছে।

যেসব পণ্যের ওপর চড়া হারে শুল্ক আরোপ করা হচ্ছে সেগুলোর মধ্যে থাকছে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং মেডিকেল উপকরণ। ইতোমধ্যেই ফার্নিচার, খেলনা এবং ইলেকট্রিক্যাল পণ্যের ওপর নতুন কর বসানো হয়েছে। এর মধ্যে অর্ধেক পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করা হবে।

তবে কিছু পণ্যের ওপর সরাসরি শুল্কের বোঝা চাপানো না হলেও লাইসেন্স প্রথা চালু হতে পারে। অর্থাৎ যে পণ্যকে ভারতে পাঠাতে কোনও বিশেষ লাইসেন্সের প্রয়োজন পড়ে না এবার তার ওপরও শর্ত চাপানো হবে।

শুধু তাই নয় আগামী দিনে শুল্ক চাপানোর কথা ভাবা হচ্ছে বস্ত্রশিল্পেও। এভাবে বাণিজ্যিকভাবে চীনকে বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদি সরকার।

গত মঙ্গলবার ভারতের রাজস্ব দফতর চীন থেকে আসা ফ্ল্যাট রোলড স্টিল, অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। পাঁচ বছরের জন্য এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এর পাশাপাশি ঠিক হয়েছে, চীন থেকে ভারতে আসা সোলার উপকরণের ওপর ২০ শতাংশ শুল্ক বসানো হবে।

সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত থেকে শুল্ক দফতর ভারতের বিভিন্ন বন্দরে আমদানি হওয়া পণ্যের বিপুলসংখ্যক কনসাইনমেন্ট আটকে রেখেছে। যতক্ষণ পর্যন্ত সব সরবরাহকৃত পণ্য পরীক্ষা হচ্ছে, ততক্ষণ সেগুলো বন্দর থেকে দেশে ঢুকবে না বলে জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়