আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫, ২৬ জুন ২০২০
জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বাতিল
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়ামাগুচি ও উত্তরাঞ্চলীয় আকিতা প্রশাসনিক এলাকায় এজিস আশোর মিসাইল সিস্টেম মোতায়েন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো বৃহস্পতিবার একথা ঘোষণা করেন।
তারো কোনো ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এক বৈঠকে বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং আকিতা ও ইয়ামাগুচিতে এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করার সিদ্ধান্তে পৌঁছেছে। তারো কোনো বলেন, “আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি যে, বিষয়টি এখানে এসেছে।”
চলতি মাসের প্রথম দিকে কোনো জানিয়েছিলেন যে, মার্কিন নির্মিত দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সে সময় তিনি প্রযুক্তিগত সমস্যা, বর্ধিত ব্যয় ও স্থানীয় জনগণের শক্ত প্রতিবাদের কথা উল্লেখ করেছিলেন।
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়ে স্থানীয় জনগণ বাধা সৃষ্টি করেছে। তারা বলছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রাডার থেকে ইলেক্ট্রো-ম্যাগনেটিক ওয়েভ বের হবে যা মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া, এ ধরনের অস্ত্র মোতায়েন করলে শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত হবে এসব এলাকা।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















