ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৬, ২৬ জুন ২০২০

করোনার মধ্যেই ভোট গ্রহণ শুরু রাশিয়ায়

সংবিধান সংশোধন করার সিদ্ধান্তের ওপর রাশিয়ায় ভোট শুরু হয়েছে। সংবিধান সংশোধনের পক্ষে বেশি ভোট পড়লে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন বলে বিবেচিত হবেন।

বিবিসি জানিয়েছে, এই ভোট ১ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে, যাতে বেশি ভিড় এড়ানো যায়।

পুতিন-বিরোধী কর্মী হিসেবে পরিচিত আলেক্সি নাভালনির দাবি, সংবিধান পরিবর্তন হতে দিলে পুতিন আজীবন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থেকে যাবেন।

পুতিন এ বিষয়ে সরাসরি কিছু না বললেও রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ ‘স্টেট ডুমা’য় ভাষণ দেয়ার সময় গত মার্চে জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ‘পরিণত অবস্থায়’ আসলে নির্ধারিত সময়ের আগেও সরে যেতে পারেন।

রাশিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী ২০২৪ সালের পর পুতিন আরেকবার (টানা তিনবার) প্রেসিডেন্ট হতে পারবেন না। সংবিধান পাল্টাতে পারলে তিনি আরও দুইবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকতে পারবেন

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়