আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯, ২৬ জুন ২০২০
দুই টুকরো পাথরেই কোটিপতি এক খনি শ্রমিক
”কপালে থাকলে ঠেকায় কে?” কথাটা যে মিথ্যে নয় আবারও প্রমাণ হলো। এবার কপাল খুলল তানজানিয়ার এক খনি শ্রমিকের।
ছিলেন সাধারণ এক খনি শ্রমিক। দুই টুকরো ম‚ল্যবান পাথরের বদৌলতে সেখান থেকে রাতারাতি কোটিপতি বনে গেলেন সানিনিও লাইসের। চলমান করোনা মহামারির কালে তাঞ্জানিয়ার এই লোকটির পকেটে এখন আছে ৩৪ লাখ ডলার!
যেই দুই মূল্যবান পাথরে রাতারাতি ধনী হলেন লাইসের, সেটির নাম ‘তানঞ্জানিতে স্টোন’। এখন পর্যন্ত পাওয়া অতি মূল্যবান এই পাথরের সবচেয়ে বড় দুটি টুকরো পাওয়া গেছে তার হাত ধরেই।
বিবিসি জানিয়েছে, লাইসেরের পাওয়া ‘তানঞ্জানিতে স্টোন’ দুটির ওজন ১৫ কেজি। টুকরো দুটির বিনিময়ে দেশটির খনি মন্ত্রণালয় থেকে পেয়েছেন ২৪ লাখ পাউন্ড তথা ৩৪ লাখ ডলার। তাতে ভীষণ খুশি ৩০ সন্তানের বাবা লাইসের বলেন, “আগামীকাল বড় একটি পার্টি হবে।”
পৃথিবীতে একমাত্র তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলেই অতি ম‚লব্যান ‘তানঞ্জানিতে স্টোন’ পাওয়া যায়। দামি অলংকার তৈরিতে ব্যবহৃত হয় এই পাথর।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















