ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২৬ জুন ২০২০

ভারতে ফের আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ৪০১

ফাইল ফটো

ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসে ভারতের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এছাড়া করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন ৪০১ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৭৬ লাখ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ৪ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০৮ জন। এর মধ্যে দুই লাখ ৮৫ হাজার ৬৭১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

দেশটিতে মৃত্যু আর সংক্রমণে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। রাজ্যটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯’শ মানুষ। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে মহরাষ্ট্রের পরেই দিল্লির অবস্থান। এছাড়া পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা তাণ্ডব।

করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেকারণে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দেশটির ট্রেন এবং মেট্রো পরিষেবা। এদিকে ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়