নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ২৬ জুন ২০২০
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ
বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তার মধ্যে আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এরই মধ্যে ২৫ লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা ২৫ লাখ ৪ হাজার ৬৭৬ জন। যাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৭৮৫ জন।
দেশটিতে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৫২ হাজার ৩৮৯ জন। দেশটিতে বর্তমানে এক্টিভ কেস আছে ১৩ লাখ ২৫ হাজার ৫০২ টি। এবং আশংকাজনক কেস আছে ১৫ হাজার ৭২৩ টি।
এদিকে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯৭২ জনের করোনা শনাক্ত হয়েছে । একদিনে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। অপরদিকে একদিনেই প্রাণ হারিয়েছে আরও ২ হাজার ৪২৫ জন।
তবে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন যে, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে অন্তত দুই কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় নিউইয়র্কেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আর সামনের দিনগুলোতে রাজ্যগুলোতে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















