আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৭, ২৬ জুন ২০২০
সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা কমে বেড়েছে সুস্থতার সংখ্যা
সিঙ্গাপুরে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে ২১৯ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪২,৯৫৫ জনে।
তবে সিঙ্গাপুরে আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকাংশে বেশি। সেখানে এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬,৬০৪ জন কোভিড-১৯ রোগী।
২৬ জুন দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য মতে, আজকের আক্রান্তদের মধ্যে ৫ জন সিঙ্গাপুরিয়ান (পার্মানেন্ট রেসিডেন্স) এবং একজন ওয়ার্কপাশ হোল্ডার যিনি ডরমেটরির বাইরে বাস করেন। বাকি সবাই ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে বাস করেন।
এই পর্যন্ত সিঙ্গাপুরে করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ১১ জনের মৃত্যু হয়েছে যাদের করোনা পজিটিভ ছিল কিন্তু তাদের মৃত্যু অন্য কারণে হয়েছিল বলে দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত হওয়া গেছে।
দেশটিতে এখনও ১৮৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। ৫৯১৭ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















