আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪২, ২৬ জুন ২০২০
আপডেট: ২০:৪৩, ২৬ জুন ২০২০
আপডেট: ২০:৪৩, ২৬ জুন ২০২০
এবার মুরগি থেকে ছড়াচ্ছে ব্যাকটেরিয়া ‘সালমোনেলা’!
মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। বিশ্বের ২১৩ টি দেশ অঞ্চলে তাণ্ডব দেখাচ্ছে ভাইরাসটি। এই প্রাণঘাতী ভাইরাসকে সামলাতেই বিশ্বের প্রতিটি দেশের সরকার হিমশিম খাচ্ছে।
ঠিক এমন সময় আফ্রিকার কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রকোপের খবর শোনা গিয়েছিল। নতুন করে কয়েকজন আক্রান্ত হয়েছিলেন। এবার নতুন আতঙ্ক নিয়ে আসছে আরেক ব্যাকটেরিয়া।
জানা গেছে, সালমোনেলা নামের এই ব্যাকটেরিয়া ছড়াচ্ছে মুরগি থেকে। এখনো পর্যন্ত সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন একজন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ জন।
সিডিএস জানিয়েছে, গত ২ মে থেকে সালমোনেলায় আক্রান্ত হয়ে মোট ৩৬৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, পোলট্রি থেকেই ছড়ায় সালমোনেলা।
চলতি বছরে মোট ৪৬৫ জন এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। অনেকেই সেরে উঠেছেন। তবে এখনো ৮৬ জন হাসপাতালে ভর্তি। আমেরিকার মোট ৪২ টি প্রদেশ থেকে এই নতুন ব্যাকটেরিয়া ছড়ানোর খবর এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পোল্ট্রিতে থাকা মুরগির শরীর থেকেই সালমোনেলা ছড়াচ্ছে।
গত বছরও এই একই সময়ে সালমোনেলায় অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ওকলাহোমায় সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসুস্থদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা বেশি। জানা গিয়েছে, প্রতি তিনজনের মধ্যে একজন শিশু অসুস্থ হয়েছে।
করোনার মধ্যে নতুন এই ব্যাকটেরিয়া হানা আমেরিকায় ভীতি বাড়াচ্ছে। এমনিতেই ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার জন্য আমেরিকায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে রয়েছে। তার মধ্যে নতুন এই ব্যাকটেরিয়া হানা মার্কিন নাগরিকদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















