ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২৬ জুন ২০২০

আর কোনো রোহিঙ্গাদের আশ্রয় দিবে না মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন শুক্রবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, তার দেশে আর নতুন কোনো রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারবেন না।

তিনি বলেন, মিয়ানমার থেকে আসা আর কোনো রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে আশ্রয় দিতে পারবে না মালয়েশিয়া। ইতোমধ্যেই করোনা মহামারির কারণে বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমেছে। ঠিক সেই সময়ে মালয়েশিয়া নিজেদের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে কারণেই এই মুহূর্তে নতুন করে আর শরণার্থীর বোঝা মাথায় নিতে চায় না দেশটি।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। সে সময় অভিযানের নামের রোহিঙ্গাদের নির্বিচারে গুুলি করে হত্যা, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও হত্যা করা হয়।

তখন সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী। সে সময় থেকেই উন্নত জীবনের আশায় বাংলাদেশের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছে বহু রোহিঙ্গা শরণার্থী।

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের বহনকারী বহু নৌকা ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। এমনকি শত শত রোহিঙ্গা শরণার্থীকে আটকও করা হয়েছে।

এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন্সের (আশিয়ান) অন্যান্য নেতাদের সঙ্গে এক টেলিকনফারেন্সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারব না কারণ আমাদের আর সক্ষমতা নেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়