আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৪, ২৬ জুন ২০২০
বাইডেনের কাছে বড় ব্যবধানে পরাজয়ের মুখে ট্রাম্প
এভোটারদের মুখোমুখি হবার মাত্র ৪ মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে খারাপ সময় পার করছেন। এরইমধ্যে দেশটি যখন স্বাস্থ্য ও রাজনৈতিক সমস্যা মোকাবেলা করছে, ট্রাম্প নিজেকে অত্যন্ত দূর্বল এক প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও মার্কিন প্রেসিডেন্টেরই অবস্থান নির্বাচনপূর্ব জরিপে এতোটা দূর্বল ছিলো না। সব জরিপকে সম্মিলিতভাবে বিশ্লেষণ করলেও ট্রাম্পের জন্য কোনও সুখবর পাওয়া যায় না।
সকল জরিপের সম্মিলিত বিশ্লেষণের ফলাফল বলছে, ট্রাম্প মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়ছেন।আর সবসময়ই কৃষ্ণাঙ্গবান্ধব বলে বিবেচিত জো বাইডেনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। -সিএনএন
মার্কিন নাগরিকরা তাদের প্রেসিডেন্টকে লক্ষ্যহীন একজন মানুষ হিসেবে বিবেচনা করছেন। এমনকি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বলে বিবেচিত রাজ্যগুলোতেও তার ভোট ৪০ শতাংশের বেশি নয় । বিশ্লেষকদের মতে , এই সময়ে বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু হবে , সেই সৌভাগ্যের কথা কখনই ভাবেননি বাইডেন ।
গত ২০০ বছর ধরে যুক্তরাষ্ট্রে নির্বাচনপূর্ব জরিপ অনুষ্ঠিত হচ্ছে। ৪ মাস আগের জরিপে কোনও বিরোধী প্রার্থীই ক্ষমতাসীন প্রেসিডেন্টের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিলেন না ।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















