আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৭, ২৬ জুন ২০২০
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি আরব
ইয়েমেনের কয়েকটি প্রদেশে ২৪ ঘণ্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। দেশটির মধ্যাঞ্চলীয় আল-বাইদার প্রদেশে সবথেকে বেশি হামলা চালানো হয়। এছাড়া আরো বেশ কয়েকটি প্রদেশে হয়েছে ব্যাপক বোমা বর্ষণও।
একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় মা'রিব প্রদেশের সারভাহ জেলায় ১০ দফা হামলা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির এবং 'খাব ওয়া আশশাব' জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে।
রাশিয়ান বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, রাজধানী সানার ৫০ কিলোমিটার পশ্চিমের উমরান প্রদেশেও চার দফা হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো।
একইদিনে হামলা হয়েছে মারিব প্রদেশেও। সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির ও খাব ওয়া আশশাব জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর প্রকাশ করা হয়নি। সৌদি আরব ও তার মিত্ররা ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে যুদ্ধ করছে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















