ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

প্রকাশিত: ১১:১৩, ২৭ জুন ২০২০

চীনা কর্মকর্তাদের ভিসা দেয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফাইল ফটো

ফাইল ফটো

নতুন নিরাপত্তা আইন প্রয়োগ করে হংকংয়ের স্বাধীনতাকে উপেক্ষা করায় এবার চীনের কর্মকর্তাদের ভিসা দেয়া বন্ধ করছে ওয়াশিংটন। চীনা কমিউনিস্ট পার্টির ‘বর্তমান ও সাবেক কর্মকর্তাদের’ বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হবে জানিয়েছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও।

শুক্রবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, হংকংয়ের সায়ত্ত্বশাসনকে হুমকির মুখে ফেলা প্রস্তাবিত নিরাপত্তা আইন প্রয়োগ করায় চীনকে শাস্তি দেয়ার প্রতিশ্রুতি হিসেবে এই সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, চীনা পার্লামেন্টে অধিবেশন বসার কয়েকদিন আগে এই ঘটনা ঘটলো। রোববার থেকে শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনে ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি নতুন আইন নিয়ে আলোচনা করবে।

ওয়াশিংটনে অবস্থিত চীনা অ্যাম্বাসি বলেছে, যুক্তরাষ্ট্রের এই ভুল সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করছে তারা। টুইটারে তারা এক বিবৃতি দিয়েছে, যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান করছি আমরা। তারা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়