ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব

প্রকাশিত: ১২:১৮, ২৭ জুন ২০২০

চীনা কর্মকর্তাদের ভিসায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হংকং ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তিনি বলেন, বেইজিংয়ের প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইন প্রশ্নবিদ্ধ করছে হংকংয়ের স্বায়ত্ত্বশাসনের মর্যাদাকে। তাই এই আইনের সাথে জড়িতদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এ তালিকায় আছেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন।

দুই মাস আগেই বিতর্কিত আইনটি বাতিল না করলে বেইজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়