ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২৭ জুন ২০২০

করোনার কাছে মোদি আত্মসমর্পণ করেছেন: রাহুল

ভারতে এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

দেশের করোনা মহামারির এই অবস্থার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার সরকারকে দায়ী করে টুইট করেছেন রাহুল। তাতে এই কংগ্রেস নেতা বলেন, “দেশের নতুন নতুন অঞ্চলে কভিড-১৯ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এই মহামারিকে পরাস্ত করতে সরকারের কোনো পরিকল্পনা নেই।”

“প্রধানমন্ত্রী নীরব। তিনি আত্মসমর্পণ করেছেন। এই মহামারির সঙ্গে লড়াই করা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।”

একটি প্রতিবেদনও তুলে ধরেছেন রাহুল। যেখানে মহামারি নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অন মেডিকেল রিসার্চ বা মন্ত্রীদের নিয়ে এখন পর্যন্ত কোনো সভা হয়নি এমনকি এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো আলোচনা আয়োজন করেনি বলে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে সাড়ে ১৮ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর সাথে মারা গেছেন ৩৮৫ জন। ফলে সেখানে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ১৫ হাজার ৬৮৫ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়