আন্তর্জাতিক ডেস্ক
করোনামুক্ত পবিত্র নগরী মদিনা
ছবি- সংগৃহীত
সর্বশ্রেষ্ঠ ও প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতি বিজড়িত শহর পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর- গলফ নিউজ।
গলফ নিউজে জানানো হয়েছে, গত বুধবার এ নগরীকে করোনামুক্ত ঘোষণা দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন করোনা রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ হয়েছেন।তবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে এখনো পবিত্র নগরী মক্কা ও মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এলাকায় কারফিউ জারি রয়েছে।
মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না।
স্থানীয় সৌদি ও সৌদি বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















