ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ২৭ জুন ২০২০
আপডেট: ১৯:০৬, ২৭ জুন ২০২০

শ্বশুর-শাশুড়িকে নিয়ে আপত্তি, স্বামীকে বেদম পেটালেন স্ত্রী (ভিডিও)

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্ত্রীর নির্যাতনের শিকার এমন অনেক নির্যাতিত স্বামীদের মামলা রয়েছে। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেও মেলে না উপযুক্ত কোনো বিচার। সম্পতি কলকাতার সল্টলেকে এমনই একটি ঘটনা ঘটেছে। 

জি ২৪ ঘণ্টা র একটি খবরে জানা গেছে, কলকাতার প্রকৌশলী জ্যোতির্ময় মজুমদার মহামারী পরিস্থিতি থেকে নিরাপদ রাখতে তার বৃদ্ধ বাবা-মাকে কয়েকমাস আগে বৈদ্যবতীতে রেখে ছিলেন। জুনে শুরু হওয়া আনলক ১ চলাকালীন তিনি গিয়ে বাবা-মাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এতে তার স্ত্রী বিরক্ত হন এবং অভিযোগ করেন যে তার শ্বশুর-শাশুড়িরা বাড়িতে ভাইরাস নিয়ে আসবে।

এসব নিয়ে বিরক্ত হয়েই স্বামীকে থাপ্পড় মারেন, পিন দিয়ে খোঁচা দেন এমনকি সিগারেটের আগুন দেন ওই নারী। ভাগ্যক্রমে ওই ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করেছেন।

ভুক্তভোগী ওই স্বামী জানান, তার স্ত্রী তাকে প্রায়ই মারধর করেন। তাই তিনি এবার তার ফোনে মারধরের ভিডিও রেকর্ড করার সিদ্ধান্ত নেন।

পরে তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে চাইলে বিধাননগর থানা পুলিশ এফআইআর করতে অস্বীকৃতি জানায়। তাদের মতে, আইনটি নারী সমর্থক। অনেক অনুরোধের পর তারা একটি অভিযোগ নথিভুক্ত করেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত ওই নারীকে থানায় তলব করা হয়নি।



আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়