বিশ্ব
প্রকাশিত: ২০:৪৫, ২৭ জুন ২০২০
রুশ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে ভারত
সীমান্তে উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পরিকল্পনা করছে নয়াদিল্লি।
এ নিয়ে জোর আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার একটি সংবাদ মাধ্যম।
রাশিয়ার দৈনিক কমেরস্যান্ত জানিয়েছে, ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান এবং অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কেনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছে নয়াদিল্লি।
রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়।
দৈনিক কমেরস্যান্ত আরো লিখেছে, ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি।
ওই চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশোধও করেছিল।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















