নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০১, ২৭ জুন ২০২০
বিশ্বে করোনাজয়ীর সংখ্যা ৫৪ লাখ ছাড়াল
বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চলে এসেছে প্রায় এক কোটির কাছাকাছি। তবে ভাইরাসটি আক্রান্তের সাথে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হওয়াদের সংখ্যা।
ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী শনিবার (২৭ জুন) রাত দশটা পর্যন্ত গোটা বিশ্বের ৫৪ লাখ ৫ হাজার ৩৩৪ জন মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
অন্যদিকে বিশ্বজুড়ে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৯ লাখ ৮০ হাজার ৫৯১ জনে। যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ লাখ ৯৮ হাজার ৬১৯ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় এখনও শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৬৯ হাজার ৩১ জন। মোট মৃত্যু ১ লাখ ২৭ হাজার ৭৭১ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৮ হাজার ৯৪৯ জন।
তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে এখন পর্যন্ত ১২ লাখ ৮০ হাজার ৩৩৫ জন। মারা গেছেন ৫৬ হাজার ১২১ জন। সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।
তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৬৪৬, মৃত্যু ৮ হাজার ৯৬৯ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৫২ জন।
এদিকে তালিকার চতুর্থ স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫ লাখ ২৬ হাজার ১১৩ জন, মৃত্যু ১৬ হাজার ৫৯ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮ হাজার ১২৩ জন।
এদিকে শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। এবং দেশে করোনায় মোট প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯৫ জনের। এরই সাথে সুস্থ হয়ে উঠেছেন ৫৪,৩১৮ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















