ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ২৮ জুন ২০২০

জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট নামের পাশে কৃষ্ণাঙ্গ নারীরা

‘কাউন্টারব্যালান্সিং’, বিভ্রান্তি দূর করার দক্ষতা, ভূকৌশলগত উপলব্ধি অনুসারে তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতার বিষয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে অন্যান্য দিক। এজন্যে প্রার্থীর বয়স, লিঙ্গ, সক্ষমতা, ধর্ম বিবেচ্য। উদার ও রক্ষণশীল উভয়ের সঙ্গে যোগসূত্র গড়ে তোলায় বিচক্ষণতা আরেক দিক।

আর বাইডেন কি চাইবেন একজন শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট যিনি প্রতিপক্ষকে দাঁতভাঙ্গা জবাব দিতে পারবেন, ভোটারদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়চিত্ত থাকবেন।

তবে সব দিক বিবেচনা করেই মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট তালিকার শীর্ষে কামালা, ভালদেজ ও সুসানের নাম থাকা উচিত বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট আলেক্সান্ডার ও ডেভিড বি কোহেন । তারা ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস, ফ্লোরিডার রিপ্রেজেনটেটিভ ভালদেজ ভেনিটা ডেমিংস ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইচের নাম ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাইস প্রেসিডেন্টের তালিকার শীর্ষে দেখতে চান। -সিএনএন

ভাইস প্রেসিডেন্ট হিসেবে কৃষ্ণাঙ্গ নারীকে বেছে নিলে তা ভোটারদের মধ্যে প্রতীকী প্রতিনিধিত্ব ও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হয়ে ডেমোক্রেটদের সম্পর্কে ইতিবাচক হবে । কারণ , যুক্তরাষ্ট্র জুড়ে জাতিগত অশান্তি ও বিক্ষোভ চলছে ।

শহর ও গ্রামাঞ্চলে, বিভিন্ন বর্ণের ভোটার যারা ইলেক্টোরাল কলেজসহ বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী বিবেচনায় চুলচেরা সিদ্ধান্ত নেন ভাইস প্রেসিডেন্ট। তাদের কতটা নিপূণভাবে টানতে পারবেন তা আরেক বিষয়। কারণ বিশাল সংখ্যক আফ্রিকান - আমেরিকান ভোটার ছড়িয়ে আছে শার্লট, ক্লেভল্যান্ড, ডেট্রয়েট, মিয়ামি, মিলওয়াকি, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন রাজ্যে ।

প্রেসিডেন্টের উপলব্ধির সঙ্গে কতটা মিল রেখে চলতে পারবেন ভাইস প্রেসিডেন্ট তাও ভোটারদের আস্থার বিষয়। সঠিক উত্তরাধিকারী হিসেবে ভোটার তার উপরেই আত্মবিশ্বাস পেয়ে থাকেন।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়