আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৫, ২৮ জুন ২০২০
ইজরাইলে জাতিসংঘের গাড়িতে অবাধ যৌনতা
জাতিসংঘের অফিসিয়াল গাড়ি। সেখানে ‘ইউএন’ কথাটা জ্বলজ্বল করছে। সেই গাড়ির মধ্যেই লাল পোশাক পরা এক মহিলার সঙ্গে শরীরী খেলায় মেতেছেন জাতিসংঘের এক কর্মকর্তা।
সম্প্রতি সেই ঘটনার ভিডিও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে জাতিসংঘ কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গাড়ির ভিতর যৌনতার ঘটনাটি ঘটেছে ইজরায়েলের তেল আবিবে। সেখানকার ব্যস্ত রাস্তার পাশের কোনও বহুতল থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। রাস্তার জ্যামে গাড়িটি যখন দাঁড়িয়ে ছিল তখনই তোলা হয়েছে সেটি। সেখানে দেখা যাচ্ছে, পিছনের আসনে বসা জাতিসংঘের একজন কর্মকর্তা। তাঁর কোলে আপত্তিকর অবস্থায় এক মহিলা। আর একজন ব্যক্তিকেও গাড়ির সামনের আসনে বসে থাকতে দেখা গিয়েছে।
ভিডিওটি নিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তেল আভিভের এই ভিডিও দেখে জাতিসংঘ ‘হতবাক ও বিরক্ত’ বলে জানিয়েছেন তিনি।
ডুজারিক বলেছেন, ‘‘যৌন হয়রানির বিরুদ্ধে জাতিসংঘের যে অবস্থান, তার পরিপন্থী এই ভিডিও। আমরা খুব শীঘ্রই ঘটনার তদন্ত শেষ করব ও দোষীদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।’
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















