ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৬, ২৮ জুন ২০২০
আপডেট: ০১:২৭, ২৮ জুন ২০২০

পাকিস্তানকে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করতে হবে: এফএটিএ

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রকাশ্যে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ বলে উল্লেখ করায় উত্তাল দেশটির অভ্যন্তরীণ রাজনীতি। শক্ত হাতে সন্ত্রাস দমন না করে, এ ভাবে এক জন আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে শহিদ বলে উল্লেখ করায় ইমরানের তীব্র সমালোচনা করেছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। তাঁদের অভিযোগ, এমন মন্তব্য করে সন্ত্রাসের প্রতি তোষণনীতিকেই প্রকাশ্যে সমর্থন করেছেন ইমরান।দেশটির সিনেটর মুস্তফা নওয়াজ খোকর ইমরানকে ‘তালিবান খান’ বলে কটাক্ষ করেন।

আর এ অবস্থায় ইসলামাবাদের অস্বস্তি বহুগুণে বাড়িয়েছে সন্ত্রাস নিয়ে আমেরিকার একটি রিপোর্ট। সন্ত্রাস সম্পর্কিত বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান তেমন কোনও পদক্ষেপ করেনি বললেই চলে। বিশেষ করে ভারত-বিরোধী জঙ্গিগোষ্ঠী ও হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ইসলামাবাদ কার্যত কোনও ব্যবস্থাই নেয়নি।

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএ) গত বছর তাদের রিপোর্টে কড়া ভাষায় বলেছিল, জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পাকিস্তান। সন্ত্রাস সম্পর্কিত মার্কিন বার্ষিক রিপোর্টেও এই প্রতিধ্বনি শোনা গিয়েছে।

পাকিস্তান ইনস্টিটিউট অব পিস স্টাডিজ-এর এগ্‌জিকিউটিভ ডিরেক্টর আমির রানা মনে করেন, এই রিপোর্ট প্রকারান্তরে বলছে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের গড়িমসি বরদাস্ত করা হবে না।

রানার কথায়, ‘‘গত বছরের তুলনায় এ বছরের রিপোর্টের সুর আরও কড়া। স্পষ্টই বুঝিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান যদি এফএটিএ-র কালোতালিকাভুক্ত হওয়া এড়াতে চায়, তা হলে সন্ত্রাসে অর্থ সাহায্য বন্ধ করতে হবে এবং নির্মূল করতে হবে পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলিকে।’’

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়